+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউন, বি-২ এর অসহায় মানুষদের পাশে নিউটাউনশিপ থানার পুলিশ

Ad Image
Ad Image

লকডাউন, বি-২ এর অসহায় মানুষদের পাশে নিউটাউনশিপ থানার পুলিশ

admin March 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯মার্চঃ
করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারন মানুষকে বাঁচাতে রাজ্য তথা সারা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনে এমারজেন্সি ছাড়া ঘরের বাইরে না বেরোনোর আবেদন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকারের এই নির্দেশিকাকে পালন করাতে নরমে গরমে সদর্থক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। একদিকে যখন সাধারন মানুষ কার্যত স্বপরিবারে নিজেদের ঘরবন্দী করে নিয়েছে সেখানে পথে নেমে করোনা মোকাবিলা করতে দেখা যাচ্ছে পুলিশকে। যারা করোনার প্রভাবের ব্যপারে উদাসিন হয়ে এখনও থেকে থেকেই পথে ঘাটে বেরিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে রুদ্র মূর্তি ধরতে দেখা যাচ্ছে পুলিশকে। আবার এই গরম পুলিশের নরম চেহারা দেখা যাচ্ছে যখন শোনা যাচ্ছে অমুক জায়গায় বয়োজ্যেষ্ঠরা কিংবা অসহায় কিংবা দুঃস্থ মানুশজন প্রায় অভুক্ত হয়ে রয়েছে ঠিক সেখানেই পৌঁছে যাচ্ছে পুলিশ। আজ অর্থাৎ রবিবার এরকমই নরম পুলিশের চেহারা দেখল এম এ এম সি টাউনশিপের বি-২ ডাউন এলাকার দুঃস্থ মানুষগুলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দারের উদ্যোগে ওই এলাকার অসহায় মানুষদের ঘরে চাল, ডাল, সবজি পৌঁছে দেন। পাশপাশি ওই থানার অন্তর্গত এলাকাগুলির বাসিন্দাদের এও বার্তা পৌঁছে দেওয়া হয় যে, যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাঁরা তাহলে যেন নির্দ্বিধায় যেন নিউটাউনশিপ থানার পুলিশকে খবর দেন।

Post Views: 1,080
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN