+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের মধ্যে পালিয়ে বিয়ের পরেই কনেকে ফেলে পালালো বর, লাউদোহায় চাঞ্চল্য

Ad Image
Ad Image

লকডাউনের মধ্যে পালিয়ে বিয়ের পরেই কনেকে ফেলে পালালো বর, লাউদোহায় চাঞ্চল্য

admin May 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ

মন্দিরে বিয়ে আর তারপরেই কনেকে ছেড়ে গা ঢাকা দেয় পাত্র। ঘটনাটি ঘটেছে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত ইছাপুর গ্রামে। পলাতক পাত্রের খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, আসানসোলের বারাবনী ত্থানার অন্তর্গত খাঁড়াবর গ্রামের বাসিন্দা মঞ্জুরি কর্মকারের সাথে বছর দেড়েক আগে পরিচয় হয় ইছাপুর গ্রামের বাসিন্দা কৌশীক সামন্তর। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরী হয়। মঞ্জুরীর পরিবার সুত্রে জানা গেছে, মঞ্জুরীর অন্যত্র বিয়ে স্থির হয়েছিল। আজ সোমবার সেখানেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই পাত্রকে বিয়ে করতে রাজী ছিল না মঞ্জুরী। এরই মধ্যে আজ হঠাৎ করেই তাঁরা জানতে পারেন যে মঞ্জুরী কোয়শিককে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর তাঁরা আসানসোল থেকে ইছাপুর গ্রামে কৌডিকের বাড়িতে এসে উপস্থিত হন। কিন্তু সেখানে জানতে পারেন যে, স্থানীয় একটি মন্দিরে মঞ্জুরী আর কৌশিক বিয়ে করেছে ঠিকই কিন্তু কৌশিকের পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়নি আর মঞ্জুরীর সাথে তাঁরা দুর্ব্যবহারও করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর তারপরেই মঞ্জুরীকে রেখে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় কৌশিক বলে অভিযোগ। ফলে চরম সমস্যার মুখে পড়ে মেয়েটির পরিবার। মঞ্জুরীর দাদা তন্ময় কর্মকার বলেন যে, গ্রামবাসীদের ও প্রশাসনের অনুমতি নিয়ে সকলের সামনেই তাদের মেয়ে বৌ রূপে মেনে নিতে হবে কৌশিকের পরিবারকে। যদিও কৌশিকের এক কাকা জানান,মেয়েটি ও ছেলেটি দুজনেই নাবালক এখন কিভাবে তাদের বিয়ে সম্ভব? অন্যদিকে মেয়েটির জন্মের প্রমান পত্র হিসাবে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের হিসাবে বয়য়াড১৯ বছর ৫ মাস ১৫ দিন। এরপর ইছাপুর গ্রামের বাসিন্দাদের সাহায্যে পুলিশের কাছে অভিযোগ জানালে ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঞ্জুরীকে কৌশিকের বাড়িতে সুরক্ষিত রাখার কথা বলে যায়।

Post Views: 5,890
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN