+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   করোনার সংক্রমণ এড়াতে দুর্গাপুরের বেনাচিতি সহ বিভিন্ন জায়গার বাজার সরছে ফাঁকা মাঠে

Ad Image
Ad Image

করোনার সংক্রমণ এড়াতে দুর্গাপুরের বেনাচিতি সহ বিভিন্ন জায়গার বাজার সরছে ফাঁকা মাঠে

admin March 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮মার্চঃ

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচাতে সারা ভারত জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে মূলতঃ ঘর থেকে অপ্রয়োজনে বাইরে না বেরোনো সাথে খুব প্রয়োঝনে বাইরে বেরোলেও একে অপরের থেকে কম পক্ষে এক মিটার দুরত্ব বজায় রাখতে হবে এমনটাই নির্দেসিকা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই নির্দেসিকা অমান্য করলেই সেই ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে ঘরবন্দী থাকতে আপত্তি না হলে খাদ্যাভাবে পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সকালে মূলতঃ বাজারগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় রীতিমতো করোনার সংক্রমনের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে।বারবার আবেদন করেও ব্জার থেকে এই ভিড় সরানো সম্ভব হচ্ছে না। তাই সতর্কতা অবলম্বন করতে বাজারগুলিকে ফাঁকা মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর প্রশাসন। আর তা মাইকিং করে ইতিমধ্যে দুর্গাপুরের বাসিন্দাদের জানিয়েও দেওয়া হয়েছে। ফাঁকা মাঠে বাজার বসলে তাতে সতর্কতামূলক দুরত্বও বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে দুর্গাপুর প্রশাসন আর তাদের এই উদ্যোগকে সাধবাদও জানিয়েছেন আপামোর শিল্পাঞ্চলবাসী।

গতকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে উপচে পরা ভিড় দেখে প্রশাসন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে এই বেনাচিতির সবজি বাজার আজ অর্থাৎ শনিবার থেকে এ জোনে দেশবন্ধুনগর ময়দানে স্থানান্তরিত করা হবে আর মাছের বাজার বসবে হর্ষবর্ধন রোডের দিশারী সংঘ ক্লাব ময়দানে।

অপরদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর ও বাজার কমিটির সদস্যদের সাথে নিয়ে এলাকা পরিদর্শণ করে এই সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে দুর্গাপুরের সগড়ভাঙ্গার ঘোষ মার্কেট কে ব্লকের মাঠে ও মুচিপাড়ার বাজার বসবে মিতালী সংঘের মাঠে।

অপরদিকে সব থেকে বেশী দুর্গাপুরের যে সেন মার্কেট নিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল প্রশাসন সহ বাজারের ব্যবসায়ী সমিতিকে, সেই সেন মার্কেটের বাজার নিয়ে পদক্ষেপ নিলো প্রশাসন। সেন মার্কেটের খুচরো ব্যবসায়ীরা এবার থেকে জীবনদ্বীপ নার্সিংহোমের সামনে বসবে যেখানে বাজার করতে আসা ক্রেতারা নিজেদের মধ্যে সতর্কতামূলক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করবেন আর পাইকারী বিক্রেতারা সেন মার্কেটের তাদের বিক্রিবাটা করতে পারবেন।

Post Views: 1,111
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN