+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সামাজিক দুরত্ব রক্ষার্থে দুর্গাপুর বাজারকে সরানো হল টি.এন স্কুলের মাঠে

Ad Image
Ad Image

সামাজিক দুরত্ব রক্ষার্থে দুর্গাপুর বাজারকে সরানো হল টি.এন স্কুলের মাঠে

admin April 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯এপ্রিলঃ

সকাল হতেই বাজারে ক্রেতাদের ভিড় সহজেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সরকার যতই সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আবেদন নিবেদন করুক, করোনা সংক্রমণ নিয়ে অনেকেই এখনও উদাসিন। কিন্তু পুলিশ এ ব্যাপারে একদমই উদাসিন নয়। তাই আজ বুধবার দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ হাটতলার সব্জি বাজারটিকে টি.এন স্কুলের মাঠে স্থানান্তরিত করল। ওই বাজারেও সামাজিক দুরত্বে ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতাদের বেশ সচেতনতার অভাব দেখা যাচ্ছিল। তাই সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে আজ থেকে ওই বাজারের একটা বড় অংশ টিএন স্কুলের মাঠে সরিয়ে নিয়ে যাওয়া হল। বাকি বাজারের অংশটিও আগামীকালের মধ্যেই স্থানান্তরিত করা হবে বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাস।

করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন। করোনা সংক্রমণ এড়াতে যতদিন না ভ্যাক্সিন আবিষ্কৃত হচ্ছে ততদিন পর্যন্ত্য মানুষ যদি নিজেদের ঘরবন্দী করে রাখে তাহলে এই সংক্রমণের হাত থেকে অনেকটাই নিজেদের রক্ষা করতে পারবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। সাথে তাঁরা এও নিদান দিয়েছেন যে একান্তই বাইরে বেরোলে নিজেদের মধ্যে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রেখে চলা উচিত। আর এই কারনেই রাজ্যে চলছে লকডাউন। কিন্তু এতসবের পরেও করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তাই সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন বিষয়টিকে কড়া নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছে। আর তা রাখতে গিয়েই এদিন কোকওভেন থানার পক্ষ থেকে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে।

লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই অনেকেই রোজগারের জন্য কিছু কিছু সব্জি, ফল থেকে শুরু করে অত্যাবশ্যকীয় দ্রব্য ওই সেন মার্কেট রোডের ধারে ধারে ঠেলা গাড়িতে করে নিয়ে গিয়ে বিক্রি করছিল। যার ফলে বিক্রেতার সংখ্যাও বেড়ে গেছে আর সামাজিক দুরত্ব মেনে চলার ব্যাপারে অনেকটা অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এদিন কোকওভেন থানার পুলিশ সেই সমস্ত ঠেলার বিক্রেতাদের ভিড় বাজার থেকে কমিয়ে তাদের পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রির পরামর্শ দেয়। ফলে আগামীদিন থেকে ওই এলাকায় সামাজিক দুরত্ব অনেকাংশেই বজায় থাকবে বলে মনে করছে কোকওভেন থানার পুলিশ।

Post Views: 1,798
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN