+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিটি সেন্টারে আবারও করোনার থাবা, বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা

Ad Image
Ad Image

সিটি সেন্টারে আবারও করোনার থাবা, বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা

admin July 22, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২জুলাইঃ

দুর্গাপুরের দুটি জায়গা ফের গন্ডিবদ্ধ এলাকা ঘোষণা করা হল প্রশাসনের তরফে। একটি নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরের ঝর্ণাপল্লী এলাকা ও দ্বিতীয়টি সিটি সেন্টারের হাউসিং কলোণিতে। এই নিয়ে সিটি সেন্টারে তিনটি এলাকাকে গন্ডিবদ্ধ করা হল।

দুর্গাপুরে ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার সংক্রমন এড়াতে এর মধ্যেই দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা গন্ডিবদ্ধ করা হয়েছে যার মধ্যে রয়েছে বেনাচিতি, সেপকো টাউনশিপ, সিটি সেন্টার। এই জায়গাগুলির মধ্যে সিটি সেন্টারেই সংক্রমনের সংখ্যা বেশি। গত রবিবার সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ ও অহল্যাবাঈ পথ গন্ডিবদ্ধ করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় জায়গা দুটি। জীবানুনাশক দিয়ে জীবানুমুক্ত করা হয়। এরপর ফের সিটি সেন্টারের সি ১৫ হাউসিং কলোনিতে করোনায় আক্রান্তের হদিশ মেলার পরেই প্রশাসন থেকে গন্ডিবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রাতেই বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে জায়গাটি বলে প্রশাসন সুত্রে খবর। পাশাপাশি অসমর্থিত সুত্রে জানা গেছে যে, সিটি সেন্টারের ২২নং ওয়ার্ডেই ২১ জন করোনায় আক্রান্তের হদিশ মিলেছে যা, রীতিমতো চিন্তার কারন হয়ে দাঁড়াচ্ছে ওই ওয়ার্ডে বসবাসকারী বাসিন্দাদের কাছে।

Post Views: 4,930
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN