+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পাণ্ডবেশ্বরকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে ‘ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ

Ad Image
Ad Image

পাণ্ডবেশ্বরকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে ‘ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ

admin September 1, 2026

আমার কথা, ১ সেপ্টেম্বর

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

পান্ডবেশ্বরকে শিল্প ও পুঁজিবিনিয়োগের নতুন এবং নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘পাণ্ডবেশ্বর ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ ২০২৬’। মঙ্গলবার হরিপুরে বিধায়ক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কনক্লেভের আনুষ্ঠানিক ঘোষণা করেন বিধায়ক।

কনক্লেভে নামী-দামি শিল্পপতি ও বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাণ্ডবেশ্বরে বিনিয়োগের জন্য শিল্পপতিদের সরাসরি আহ্বান জানিয়ে বিধায়ক বলেন, শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ-সুবিধা পাণ্ডবেশ্বরে পর্যাপ্ত রয়েছে। উন্নত পরিবহণ ব্যবস্থা ও যোগাযোগ, পর্যাপ্ত জমি, জল ও বিদ্যুৎ, কয়লার সহজলভ্যতা এবং দক্ষ ও অদক্ষ শ্রমিক—সবই এখানে রয়েছে বলে দাবি করেন তিনি।
বিধায়কের বক্তব্য, শিল্প ও বিনিয়োগ বাড়লে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাঁর কথায়, “শিল্প আসবে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দ্বার খুলবে।” এই লক্ষ্যেই শিল্পপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একত্রিত করে পাণ্ডবেশ্বরের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Post Views: 49
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN