+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   সরকারী বাসের ধাক্কায় আশঙ্কাজনক সাইকেল আরোহী

Ad Image
Ad Image

সরকারী বাসের ধাক্কায় আশঙ্কাজনক সাইকেল আরোহী

admin March 24, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(খন্ডঘোষ), ২৪মার্চঃ

দুরন্ত গতির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস ধাক্কা মারলো সাইকেল আরোহীকে। । ঘটনাটি ঘটেছে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে খন্ডঘোষ থানার সিপটা ক্যানেলপুর এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাইকেল চালক তথা মুর্শিদাবাদের বারওয়ান এলাকার বাসিন্দা ৫০ বছরের আয়াদ সেখ। ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে জানা গেছে।
আরো জানা গেছে ঐ ব্যক্তি রাস্তার ধার দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেই সময় বর্ধমান মুখি দ্রুতগতির একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে আয়াদ সেখ কে। রাস্তায় ছিটকে পরে যান আয়াদ সেখ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুততার সাথে পৌঁছান সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ পাল, সেহারা ফাঁড়ির বড়বাবু রাজেশ মাহাতো এবং খন্ডঘোষ থানার পুলিশ। এবং দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Post Views: 1,067
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN