+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাওবাদী মোকাবিলায় যে হাতে বন্দুক ওঠে, করোনা মোকাবিলায় এখন সেই হাতই তৈরী করছে মাস্ক

Ad Image
Ad Image

মাওবাদী মোকাবিলায় যে হাতে বন্দুক ওঠে, করোনা মোকাবিলায় এখন সেই হাতই তৈরী করছে মাস্ক

admin April 9, 2020

“মাওবাদী মোকাবিলায় যে হাতে তাঁরা বন্দুক ধরেন, করোনা রুখতে সে হাতেই এখন তৈরি করছেন মাস্ক। “হ্যান্ড মেড মাস্ককে মডেল হিসেবে সামনে রেখে গ্রামের মহিলাদেরও এই ধরণের কাজ করতে উৎসাহ দিচ্ছেন সিআরপিএফের মহিলা জওয়ানরা। ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনীতে থাকা সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের জি কোম্পানির মহিলা জওয়ানরা  নিজেদের হাতে বানানো মাস্ক বিতরণ করেন ঝাড়গ্রাম ব্লকের ধরমপুর-রানাপাড়া গ্রামে।  এদিন দুপুরে গ্রামের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখেই আট থেকে আশি সকলের হাতে সেই মাস্ক তুলে দেওয়া হয়। একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার জন্য সিআরপিএফ মোতায়ন করা  হয়েছিল। এখন সেই জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের জন্য নানা কর্মসূচী গ্রহণ করছেন।

গত কয়েকদিন ধরে সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের ক্যাম্পে সেলাই মেশিনে মাস্ক তৈরি করেন সিআরপিএফের হেড কনস্টেবল শিখা মণ্ডল, কনস্টেবল চন্দ্রকলা, সুমন শমারা। তাঁরা বলেন, “বাড়িতে থাকা কাপড় দিয়েই এই মাস্ক তৈরি করা যাবে। আমাদের কাছে থাকা নতুন কিছু কাপড় দিয়ে আমরা ১৮০ টি মাস্ক তৈরি করেছিলাম। কাপড়ের ঘাটতি থাকায় বেশি করা যায়নি।”

এদিন ধরমপুর-রানাপাড়া গ্রামে মাস্ক বিতরণ অনুষ্ঠানে মহিলা ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট রবিন পি জে বলেন, “এখন কোভিড ১৯ মোকাবিলার ক্ষেত্রে সকলের মাস্ক পড়া কতটা জরুরি তা বোঝানোর পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টিও আমরা গ্রামবাসীদের বুঝিয়েছি। ২০১৮ সাল থেকে বিভিন্ন গ্রামে আমরা মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করেছিলাম। এবার দেশরক্ষার স্বার্থে সেই সব মহিলারা এগিয়ে এসে কীভাবে হ্যান্ড মেড মাস্ক তৈরি করতে পারবেন তা দেখানোর পাশাপাশি নতুন ১৮০টি মাস্কও তুলে দিয়েছি গ্রামবাসীদের হাতে। আশা করি গ্রামের মহিলারাও এভাবে বাড়িতে নিজেরাই মাস্ক তৈরি করলে বাজারে যে সংকট দেখা দিয়েছে তা থেকে অনেকটা সুরাহা পাওয়া যাবে।”

মাস্ক হাতে পেয়ে খুশি গ্রামের মহিলা সুজাতা রানা, মালতী শবর থেকে সুনীল রানা, সুভাষ রানারাও।

Post Views: 3,299
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN