+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঠিকাশ্রমিক নিয়োগে দুর্নীতি রুখতে শহরে হেল্প লাইন নাম্বারের হোর্ডিং লাগাচ্ছে INTTUC

Ad Image
Ad Image

ঠিকাশ্রমিক নিয়োগে দুর্নীতি রুখতে শহরে হেল্প লাইন নাম্বারের হোর্ডিং লাগাচ্ছে INTTUC

admin June 14, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৪ জুনঃ

ঠিকা শ্রমিক নিয়োগে শিল্পাঞ্চলে দুর্নীতি রুখতে এবার শহর জুড়ে হেল্প লাইন নাম্বার দেওয়া বড় বড় হোর্ডিং লাগাতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সামনের শনিবার থেকেই এই পদক্ষেপ কার্করী করা হবে বলে সাফ জানিয়ে দিলেন আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।

শ্রমিক স্বার্থ বজায় রাখতে শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক করে আইএনটিটিইউসির একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল সাংসদ তথা তৃণমূলের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কীর্তি আজাদ, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠক শেষে ঋতব্রত বন্দোপাধ্যায় জানান, “ডিএসপি কিংবা এএসপি কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তৃণমূলের শ্রমিক সংগঠন কোনোরকম নাক গলাবে না। নিয়োগের বিষয়টি কারখানা কর্তৃপক্ষ সরাসরি দেখে নেবে। এই বিষয়ে যদি কোনো রকম অন্যথা হয়েছে তার জন্য শ্রমিকরা সরাসরি ট্রেড ইউনিয়নের মূল সেলে অভিযোগ জানাতে পারবেন। এর জন্য সারা শহর জুড়ে টোল ফ্রি হেল্প লাইন নাম্বার দিয়ে হোর্ডিং লাগিয়ে দেওয়া হবে”। এছাড়াও তিনি আরো বলেন যে, “ডিএসপি ও এএসপিতে বায়োমেট্রি ব্যবস্থা চালু করা হবে ঠিকা শ্রমিকদের জন্য, আর তা কেউ আটকাতে পারবেন না। তাছাড়া ঠিকা শ্রমিকদের যাতে পাকা নিয়োগপত্র দেয় ঠিকা সংস্থাগুলো তার জন্যও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন জানান ঋতব্রত বন্দোপাধ্যায়।

Post Views: 420
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN