ডিএসপি গেটের সামনে ধর্মঘটের বিরোধীতায় আইএনটিটিইউসি
আমার কথা, দুর্গাপুর, ৭ জুলাইঃ
আগামী ৯ জুলাই সারা ভারত ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১১টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করছে না আর এই ধর্মঘট ব্যার্থ করার ডাক দিয়ে প্রতিবাদে পথে নামলো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বন্ধ কল কারখানা খোলা ও রুগ্ন কারখানার পুনরুজ্জীবন, কৃষকদের উৎপন্ন ফসলের উপযুক্ত দাম সহ আরো নানা দাবি নিয়ে জুলাইয়ের ৯ তারিখে সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্পভিত্তিক ফেডারেশন ও এসোসিয়েশনের যুক্ত মঞ্চ। কিন্তু এই ধর্মঘটকে সমর্থণ করছে না আইএনটিটিইউসি। সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেটের সামনে এদিন তাঁরা প্রতিবাদে সামিল হন।
এ বিষয়ে সিটু নেতা বিশ্বরূপ বন্দোপাধ্যায় বলেন, “আইএনটিটিইউসি পথে নেমে প্রতিবাদ জানাতেই পারে। আমরা শ্রমিক স্বার্থে এই ধর্মঘট ডাকছি। আশা করি শ্রমিকরা ও তাঁদের পরিবার এই ধর্মঘটকে সমর্থন করবেন। আমরা সেদিন পথে নামবো। সব রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত”।



