+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের? দুর্গাপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা

Ad Image
Ad Image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের? দুর্গাপুরে সিপিএমের পার্টি অফিসে হামলা

admin March 1, 2025

আমার কথা, দুর্গাপুর, ১ মার্চ:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনার পরেই দুর্গাপুরে সিপিএমের দলীয় দপ্তরে তালা মারলো শাসকদল। ঘটনায় জখম হয়েছেন কয়েকজন প্রবীন দলীয় কর্মী বলেও অভিযোগ উঠছে।
সিপিএম কর্মী কমলাকান্ত ঘোষ জানান, দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে সিপিএম এর সেক্টর অফিসে শনিবার রাতে চড়াও হয় তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে কয়েকজন কর্মী। সেই সময় দলীয় দপ্তরে কয়েকজন প্রবীন বাম নেতা বসে ছিলেন। তাদের মারধর করা হয়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। এরপর তারা দপ্তরে তালা বন্ধ করে চলে যান।
সিপিএম নেতা সিদ্ধার্থ বসু জানান, “২০১১ তে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস বলেছিল বদলা নয় বদল চাই। কিন্তু হচ্ছে তার উলটো। ক্রমাগত বামেদের উপরে আক্রমণ চলছে রাজ্য জুড়ে। ২৬ এর নির্বাচন আসতে আসতে এরকম ঘটনা আরো ঘটবে”।
এদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
তবে তৃণমূল কংগ্রেসের ১নং ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, এই ধরনের ঘটনা একদমই সমর্থণ যোগ্য নয়। সকলের আলাদা আলাদা মতাদর্শ থাকতেই পারে। আমি ব্লক সভাপতি, তাই আমার কাছে যদি কেউ এই বিষয়ে কোনো অভিযোগ জানান তাহলে আমি তা উচ্চ নেতৃত্বকে জানাবো আর দল বিষয়টির তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবে।”

Post Views: 403
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN