+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন মোট ২১লক্ষ টাকার অনুদান

Ad Image
Ad Image

ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন মোট ২১লক্ষ টাকার অনুদান

admin May 5, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ৫মেঃ

রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে একদিনের বেতন দান করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর  জানান, জেলার পুলিশ কর্মীরা একদিনের বেতন দান করায় মোট ২১ লক্ষ ১৬ হাজার ৭৮ টাকা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে দান করা হয়েছে।

এদিন আনুষ্ঠানিক ভাবে জেলার পুলিশ কর্মীদের বেতনদানের তালিকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেন জেলার সশস্ত্র পুলিশের ইন্সপেক্টর রামপ্রবেশ সিং।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড বাদে জেলার সমস্ত পুলিশ কর্মী একদিনের বেতন দান করেছেন।

করোনা মোকাবিলার জন্য এর আগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারিকেরা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে অর্থদান করেছেন। সাধারণ মানুষজনের পাশাপাশি, বিভিন্ন সংস্থা ও বিশিষ্টজনেরাও জেলাশাসকের মাধ্যমে কিংবা সরাসরি ব্যাঙ্কিং অনলাইনে রাজ্যের ত্রাণ তহবিলে আর্থির সাহায্য পাঠিয়েছেন। সেই তালিকায় এবার সংযোজিত হল ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীদের দানও।

Post Views: 1,285
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN