উখরায় শুরু ঝুলন মেলা, চলবে এক মাস
আমার কথা, ২৩ আগস্ট
সার্থক কুমার দে, উখড়া:
রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হলো উখরার ঐতিহ্যবাহী ঝুলন মেলার। উখরা কমিউনিটি হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন উখরা নিম্বার্ক আশ্রমের অধ্যক্ষ নারায়ণ শরণদেব মহারাজ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, উখরা পঞ্চায়েতের প্রধান মীনা কোলে, প্রাক্তন প্রধান শোভনলাল সিংহ হান্ডে, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা । মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এক মাসব্যাপী চলবে এই মেলা । মেলাকে ঘিরে ইতিমধ্যেই উখড়ায় উৎসবের আমেজ তৈরি হয়েছে ।



