+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহায় জিতেন তিওয়ারিকে কালো পতাকা তৃণমূলের, নেতৃত্বে একদা অনুগামী ব্লক সভাপতি

Ad Image
Ad Image

লাউদোহায় জিতেন তিওয়ারিকে কালো পতাকা তৃণমূলের, নেতৃত্বে একদা অনুগামী ব্লক সভাপতি

admin March 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২০মার্চঃ

তৃণমূলের বিক্ষোভের জেরে প্রচার বন্ধ করে এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হলেন বিজেপি প্রার্থী জিতেন তেওয়ারি। শনিবার রাত ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে লাউদোহার বনগ্রাম এলাকায়। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে সদ্য তৃণমূল ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারি কে। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিন তিনি প্রথম বিধানসভা কেন্দ্র এলাকায় আসেন। সাড়ে পাঁচটা নাগাদ লাউদোহার মাঝিপাড়ায় দলের নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সাথে পরিচয়পর্ব সেরে পাড়ি দেন বনগ্রামের উদ্দেশ্যে। স্থানীয় ধর্মরাজ মন্দিরে প্রণাম করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় বের হন ভোট প্রচারে। সেই সময় এলাকায় চলছিল তৃণমূলর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে  মিছিল। জিতেন বাবু-কে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল সমর্থকরা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। জিতেন্দ্র তেওয়ারি-র উদ্দেশ্যে বেইমান-বিশ্বাসঘাতককে এলাকা ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি দেয় তৃণমূল সমর্থকরা বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। প্রচার বন্ধ করে জিতেন তেওয়ারি অন্য রাস্তা দিয়ে এলাকা ছাড়েন। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 1,294
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN