+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার শাসকদলের

Ad Image
Ad Image

অন্ডালে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার শাসকদলের

admin April 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যখন সাধারন মানুষকে লকডাউনের আওতায় এনে সরকার তাদের ঘরে থাকার আবেদন করছে তখন রীতিমতো পথে নেমে লকডাউনের নিষেধাজ্ঞাকে কার্যকর করতে বদ্ধপরিকর প্রশাসন। পুলিশ, চিকিৎসক, সাফাই কর্মী থেকে শুরু করে সাংবাদিকরা কিন্তু পথে নেমে তাদের দায়িত্ব পালন করছে যেখানে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পূর্ন মাত্রায় একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু করোনার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করেও তাঁরা তাদের কাজের প্রতি বদ্ধপরিকর। তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে আজ শনিবার পশ্চিম বর্ধমানের অন্ডালের দিগনালা তৃণমূল ব্লক কার্যালয়ে দলের পক্ষ থেকে খনি অঞ্চলের সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস উপহার দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা বিষ্ণুদেও নুনিয়া অন্ডাল পঞ্চায়েতের প্রধান সুদিন পাণ্ডে গোবিন্দ ভট্টাচার্য সহ অন্যরা। তাঁরা বলেন করোনা সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে রাজ্য সরকার ও দলের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ভয়ানক পরিস্থিতিতে সাংবাদিকরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। এরা যাতে কোনোভাবে সংক্রমণের শিকার না হন সে জন্য প্রশাসনের পাশাপাশি উদ্যোগ নিয়েছে দল।

Post Views: 1,081
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN