+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরবাসীদের জন্য স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হচ্ছে কল্পতরু মেলার

Ad Image
Ad Image

দুর্গাপুরবাসীদের জন্য স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হচ্ছে কল্পতরু মেলার

admin December 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ

শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দাদের কাছে রাজীবগান্ধী মেলা ময়দানের রথের মেল আ আর গ্যামন ব্রিজের কাছে কল্পতরু ময়দানে কলতরু মেলা অত্যন্ত পছন্দের। কিন্তু এ বছর করোনার প্রকোপে রথের মেলা বন্ধ থাকলেও কল্পতরু মেলা হবে এমনটাই আশ্বাস মিলল মেলা কমিটির পক্ষ থেকে। তবে হ্যাঁ অবশ্যই সরকারের স্বাস্থ্য বিধির নিয়ম মেনে তবেই হবে এই মেলা।

প্রতি বছরের ন্যায় এ বছরও ১জানুয়ারী থেকে শুরু হবে এই মেলা আর চলবে দশ দিন। তবে প্রতি বছরের থেকে এ বছরের মেলার আয়োজন হবে সীমিত রূপে। প্রথমতঃ স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস ছাড়া মেলায় প্রবেশ নিষিদ্ধ। তবুও যদি কেউ মাস্ক ভুলে মেলায় চলে আসেন তবে তাদের জন্য মেলার প্রবেশ দ্বারের সামনেই থাকবে মাস্কের স্টল। স্বল্প মূল্যে সেখান থেকে মাস্ক পাওয়া যাবে সেখানে। পাশাপাশি মেলা প্রতিটি প্রবেশদ্বারে থাকবে স্বয়ংক্রিয় জীবানুনাশক আর এর জন্য এ বছর বাড়তি নব্বই হাজার টাকা ব্যয় হবে মেলা কমিটির বলে জানা গেছে। এছাড়াও সংক্রমণ এড়াতে এ বছর মেলায় স্টলের সংখ্যাও থাকবে খুবই কম। মেলার দর্শণার্থীদের সুবিধার্থে ফুটপাতে কোনো ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না।

করোনা আবহে আয়োজিত এই মেলায় আগত দর্শনার্থীদের সংক্রমণের বিষয়টি স্মরনে রাখার জন্য্য কমিটির পক্ষ থেকে সামাজিক দুরত্ব মেনে চলার বার্তা প্রতিনিয়ত দেওয়া হবে।

Post Views: 1,489
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN