+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   নাবালকদের রক্তদান-কাণ্ডে মূল অভিযুক্ত কিংশুক গ্রেফতার, তদন্তে নতুন মোড়

Ad Image
Ad Image

নাবালকদের রক্তদান-কাণ্ডে মূল অভিযুক্ত কিংশুক গ্রেফতার, তদন্তে নতুন মোড়

admin August 13, 2026

আমার কথা, ১৩ আগস্ট

সনাতন গরাই, দুর্গাপুর:

নাবালক ছাত্রদের অর্থের প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে তদন্তে বড় সাফল্য পেল দুর্গাপুর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত কিংশুক মুখার্জিকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাতনগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে প্রথমেই গ্রেফতার হয় স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তী। অভিযোগ, সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালকদের হাসপাতালে নিয়ে যেত। পরে তদন্তে উঠে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নাম। দু’জনকেই আগেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকেই কিংশুক মুখার্জির নাম সামনে আসে। এরপর থেকেই সে গা-ঢাকা দেয়। অবশেষে উড়িষ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের মতে, নাবালকদের রক্তদান করানোর পুরো প্রক্রিয়ার পিছনে কিংশুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এখন পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে নাবালকদের চিহ্নিত করা হত, কারা তাদের হাসপাতালে নিয়ে যেত, অর্থের লেনদেন কীভাবে চলত এবং এই ঘটনার সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না।
এদিকে, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে। রাজনৈতিক রং না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই গুরুতর অপরাধে যারা জড়িত, তাদের শাস্তি নিশ্চিত হওয়া দরকার।”

Post Views: 120
Ad Image
আজকের খবর
BREAKING! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র প্রেমপাল সিং
পশ্চিম বর্ধমান August 13, 2026
BREAKING! শ্রমিক নিয়োগ ঘিরে রণক্ষেত্র কাঁকসা, জখম ৩
পশ্চিম বর্ধমান August 13, 2026
পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ছত্রিশগড়ে রহস্যজনকভাবে দেহ উদ্ধার বাংলার আদিবাসী যুবকের
পশ্চিম বর্ধমান August 13, 2026
নাবালকদের রক্তদান-কাণ্ডে মূল অভিযুক্ত কিংশুক গ্রেফতার, তদন্তে নতুন মোড়
Uncategorized August 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN