+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দখল নেওয়ার প্রস্তুতি? ফসল নষ্ট করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে

Ad Image
Ad Image

দখল নেওয়ার প্রস্তুতি? ফসল নষ্ট করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে

admin July 18, 2024

আমার কথা, অন্ডাল, ১৮ জুলাইঃ

জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠলো বর্গাদারের জমির ফসল নষ্ট করার অভিযোগ। কাজোড়া মোর সংলগ্ন গোকুলধাম এলাকার ঘটনা। সুবিচারের আর্জি নিয়ে পুলিশ ও বিডিওর দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষী।

সাম্প্রতিক কালে জেলা জুড়ে বেড়েছে জমি মাফিয়াদের দৌরাত্ম। খাস জমি সরকারি জমি দখলের পাশাপাশি নকল নথি বানিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমি বিক্রির অভিযোগও উঠছর।‌ অন্ডাল ব্লকের কাজোরা মোড় সংলগ্ন গোকুলধাম এলাকায় দেখা গেল একই ঘটনা।‌ এলাকার এক কৃষকের চাষ জমির বেড়া ভাঙ্গা, ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন জমি মাফিয়ার বিরুদ্ধে। অন্ডাল পঞ্চায়েতের শকরা গ্রামের বাসিন্দা ভাগ্যধর মন্ডলের অভিযোগ গোকুলধাম এলাকায় ৮৮৪৩ ও ৮৮৪৬ নম্বর দাগে চাষ জমি রয়েছে একটি পরিবারের। দীর্ঘ ৫০ বছর ধরে সেই জমিতে চাষ করছি আমি। সরকারি নথিতে ওই জমিতে বর্গাদার হিসাবে আমার নাম নথিভূক্ত আছে। জমিতে শাক, সবজির চারা লাগানো ছিল। গত মঙ্গলবার দিন জমির বেড়া ভেঙ্গে জেসিপি মেশিন দিয়ে মাটি কুঁড়ে দেওয়া হয় ওই জমিতে। নষ্ট করে ফেলা হয় সমস্ত শাক সবজির গাছ। ভাগ্যধর বাবু বলেন এই কাজ করেছে রাজীব মন্ডল, চঞ্চল মন্ডল, গৌতম মন্ডলরা। এলাকায় এরা সকলেই জমি কেনাবেচা কারবারের সাথে যুক্ত বলে পরিচিত।

জমির ফসল নষ্টের অভিযোগ ও বিচারের দাবিতে প্রশাসনের দারস্থ হয়েছেন ভাগ্যধর বাবু  অভিযুক্ত রাজিব, চঞ্চল ও গৌতম মন্ডল এর নামে ১৬-ই জুলাই গত মঙ্গলবার অন্ডাল থানা ও অন্ডাল বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

Post Views: 642
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN