+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রেললাইন থেকে ২০০ মিটার দূরে ধস, ক্রমশ কমছে দুরত্ব, আতঙ্ক

Ad Image
Ad Image

রেললাইন থেকে ২০০ মিটার দূরে ধস, ক্রমশ কমছে দুরত্ব, আতঙ্ক

admin July 11, 2025

আমার কথা, রানীগঞ্জ, ১১ জুলাই:

জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাত গ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধ হয়ে থাকা কোলিয়ারি যা চলবলপুরে বাদকুঠি কোলিয়ারি নামে পরিচিত, সেই কোলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সিল করা চানক যা কয়লা খনির খনি মুখ। সেই খনি মুখের চারপাশের বিস্তীর্ণ অংশ আজ সকাল পাঁচটা থেকেই সশব্দে প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীরে ধসে গিয়েছে। এ মুহূর্তে ওই অংশে লাগাতার ধ্সে যাওয়ার ঘটনা ঘটছে। সশব্দে একটার পর একটা অংশ ধ্সে যাচ্ছে ওই এলাকায়।

উল্লেখ্য এই এলাকা থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে মেন রেললাইন যে রেললাইনে সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাদকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এই অংশে রয়েছে ৫০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরেই তারা এই অংশে বসবাস করে আসছেন। আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনি গুলিকে ভরাট না করার জন্যই বারংবার ধসের ঘটনা ঘটছে। তারা এই ধসের বিষয় লক্ষ্য করে স্বভাবতই আতঙ্কিত। ধস সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি যেগুলিতে জীবন কে হাতে রেখেই বাস করতে হচ্ছে তাদের। এখনো পর্যন্ত এই অংশটিকে ঘিরে দেওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোন তরফে। সংলগ্ন অংশে এখনো রেল মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।

তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই ধস নিয়ে আতঙ্কের কোনো কারন নেই। এই কোলিয়ারীর কয়লা শেষ হয়ে যাওয়ার পর ঢালাই করে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঢালাই ভেঙ্গে পড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই।

Post Views: 273
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN