কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে জেলায় মোমবাতি মিছিলে নেতা মন্ত্রীরা
আমার কথা, পঃ বর্ধমান, ২৬ এপ্রিলঃ
কাশ্মীরে পহেলগাঁও তে নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা।এই ঘটনায় মৃত্য হয় ২৬ জনের।মৃতদের আত্মার শান্তি কামনায় রাজবান্ধ স্টেশন থেকে রাজবান্ধ বাসস্ট্যান্ড পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।এদিন মিছিল শেষে বাস স্ট্যান্ডে একটি সভা করেন মন্ত্রী।কাঁকসা ব্লক জুন কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ছাড়াও যুব সভাপতি কুলদীপ সরকার,তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত সহ অন্যান্যরা
এদিন মন্ত্রী বলেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক।কেন্দ্রের কাছে আবেদন মানুষের সুরক্ষার বিষয়ে নিশ্চিৎ করুক আর এই ঘটনার কড়া পদক্ষেপ নিক।পাশাপশি একদিকে যেমন এই ঘটনায় কেন্দ্র নিরাপত্তার গাফিলতির কথা স্বীকার করেছে সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে শুধু হিন্দুদের মেরেছে বলে চলেছে।তার এই চিৎকার করে বলার বিষয়ে মন্ত্রী বলেন শুভেন্দু অধিকারীর সামান্য বুদ্ধি টুকুও নেই।এতবড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও এই বিষয় নিয়ে তিনি কোনো রাজনীতি করতে চান না।এক কথায় তার বুদ্ধি লোপ পেয়েছে। অতএব তার বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চান না।
অন্যদিকে, শনিবার সন্ধ্যেবেলায় অন্ডালের উখরা গ্রামে জঙ্গি হানার প্রতিবাদে মৌন মিছিল করল উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেস । মিছিলটি শুরু হয় স্কুল মোড় থেকে, শেষ হয় পুরাতন হাট তলায়। সেখানে নিহত পর্যটকদের স্মৃতিতে জ্বালানো হয় মোমবাতি। শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান মিনা কোলে, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।




