+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কৃষি বিলের বিরুদ্ধে যৌথভাবে প্রতিবাদ জানাতে কাজোরায় জাতীয় সড়ক অবরোধ বাম কংগ্রেসের

Ad Image
Ad Image

কৃষি বিলের বিরুদ্ধে যৌথভাবে প্রতিবাদ জানাতে কাজোরায় জাতীয় সড়ক অবরোধ বাম কংগ্রেসের

admin September 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫সেপ্টেম্বরঃ

কেন্দ্র সকারের কৃষি বিল পাস হওয়ার পর থেকেই বিরোধীরা একসাথে  মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

শুক্রবার রাজ্য জুড়ে যৌথভাবে  বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বাম কংগ্রেস নেতৃত্ব। এদিন বেলা ১২ টা নাগাদ অন্ডালের কাজোড়া মোড় এলাকায় কৃষক বিরোধী বিলের প্রতিবাদে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা ।

প্রায় হাজার জন বাম ও কংগ্রেস কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।  অবরোধ কর্মসূচিতে প্রায় আধ ঘন্টার জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নামানো হয়েছিল প্রচুর পুলিশ ও র‍্যাফ।

এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তরুণ রায় ও সিপিআইএম বিধায়ক জাহানারা খান।  বাম বিধায়ক বলেন,বাম ও কংগ্রেস এক সাথে জোট বেঁধে মোদি সরকারের এই কৃষক বিরোধী নীতির প্রতিবাদ করবে দেশের সর্বত্র। তরুণ বাবু আরো এক ধাপ এগিয়ে জানান যে আগামী ২০২১ এর ভোটে রাজ্যে বাম-কংগ্রেস জোট বেঁধে লড়বে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ।

জাতীয় সড়ক প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকার পর পুলিশ জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে ও যান চলাচল স্বাভাবিক হয়।

 

Post Views: 817
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN