+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আইন হাতে তুলে না নিয়ে ছেলেধরা সন্দেহে যুবককে তুলে দেওয়া হল পুলিশের হাতে

Ad Image
Ad Image

আইন হাতে তুলে না নিয়ে ছেলেধরা সন্দেহে যুবককে তুলে দেওয়া হল পুলিশের হাতে

admin July 9, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ৯ জুলাই:

 

ছেলে ধরা সন্দেহ ছড়ালো আতঙ্ক। সন্দেহভজন একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার নবগ্রামের বাউরি পাড়াতে ল।

সম্প্রতি রাজ্যজুড়ে বেড়েছে ছেলে ধরা সন্দেহের আতঙ্ক। আর এই আতঙ্কের জেরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই চিত্র যখন রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে উলটো ছবি দেখা গেল খনি অঞ্চলে। পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রামে সোমবার রাতে স্থানীয় বাউরি পাড়াতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন। তাদের কাছে বড় একটি ব্যাগ জাতীয় জিনিস থাকায় ছেলে ধরা সন্দেহ ছড়ায়। স্থানীয়রা আগন্তুকদের দেখে চিৎকার করলে পাড়ার অন্যান্যরা বেরিয়ে আসেন ঘটনাস্থলে। এই সুযোগে একজন পালিয়ে যায়। অপরজনকে ধরে ফেলে স্থানীয়রা। জানা যায় ওই ব্যক্তির নাম অনুজ পাসওয়ান, নবগ্রাম সংলগ্ন বাঁকোলা ইন্দিরাচক এলাকার বাসিন্দা। আটক ব্যক্তির কথাবার্তাতে অসংলগ্নতা দেখে স্থানীয়দের তাকে ছেলে ধরা বলে সন্দেহ হয়। অনুজকে আটকে রাখে স্থানীয়রা। কিন্তু গণপিটুনির রাস্তায় না গিয়ে তাঁরা খবর দেয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আটক অনুজ পাসওয়ানকে উদ্ধার করে থানাতে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Post Views: 831
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN