ব্লাস্টিংয়ে কাঁপছে, দূষণে জেরবার এলাকা, খোলামুখ খনিতে স্থানীয়দের বিক্ষোভ
আমার কথা, ৭ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
ব্লাস্টিং, দূষণ সহ বেশ কয়েকটি দাবিতে শনিবার ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি খোলামুখ খনিতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল থেকে বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে উঠে বিক্ষোভ। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা উমাশঙ্কর পান্ডে বলেন খোলা মুখ খানিতে ব্লাস্টিং এ এলাকা কেঁপে উঠছে। ক্ষতি হচ্ছে ঘরবাড়ির। খনির কয়লা, বালি ও মাটি পরিবহনের জন্য এলাকায় ছড়াচ্ছে দূষণ। এছাড়াও খনির মাটি গ্রামের হাটতলায় ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিয়ন্ত্রিত ব্লাস্টিং, দূষণ বন্ধে ব্যবস্থা ও মাটি ডাম্পিং বন্ধ করার দাবিতে এই দিনের বিক্ষোভ বলে জানান তিনি। স্থানীয়দের বিক্ষোভ প্রসঙ্গে খনি আধিকারিকদের কোন প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক বলেন গ্রামবাসীদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিক্ষোভের কারণে এদিন খনিতে উৎপাদন ও কয়লা পরিবহন ব্যাহত হয়।




