+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমানে লটারী ব্যবসায়ীকে গুলি করে খুন

Ad Image
Ad Image

বর্ধমানে লটারী ব্যবসায়ীকে গুলি করে খুন

admin February 9, 2022

 

আমার কথা, পূর্ব বর্ধমান(মাধবডিহি), ৯ ফেব্রুয়ারীঃ

গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক লটারী ব‍্যবসায়ী। ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোটবৈনান এলাকায়। ঘটনাটি ঘটেছে ছোটবৈনান সংলগ্ন ছাতাদীঘির পাড় এলাকায়। মৃত ব‍্যবসায়ীর নাম হামিদ আলি। বয়স ৪৮ বছরম মৃত ব‍্যবসায়ীর বাড়ি মাধবডিহি থানার আরিকপুর এলাকায়। ব‍্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের হামলার শিকার হন ওই লটারী ব‍্যবসায়ী।
জানা গেছে , অনান‍্য দিনের মতোই গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হামিদ আলি খান। তার কাছে লটারী ব‍্যবসার লক্ষাধিক টাকাও ছিল। দুষ্কৃতীদের কাছে আগাম সে খবর থাকায় টাকা লুঠের জন‍্যই হামলা চালায় বলে প্রাথমিক অনুমান। শীতের রাতে রাস্তায় লোকজন কম থাকার সুযোগে এই হামলা। ছাতাদীঘির পাড় এলাকায় পিছন থেকে মোটর সাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি তাকে লক্ষ‍্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ব‍্যবসায়ী। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মাধবডিহি থানার পুলিশ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ীকে দ্রুত পাঠানো হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। টাকা লুঠ করার জন‍্যই খুন বলে স্থানীয়দের অনুমান। তার কাছে থাকা লক্ষাধিক টাকাও উধাও হয়ে গেছে। ইতিমধ‍্যেই তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। কি কারণে গুলি করে খুন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি অনান‍্য থানাকেও সতর্ক করা হয়েছে। মৃত ব‍্যবসায়ী তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন বলেও জানা গেছে।

Post Views: 1,049
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN