+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বর্ধমানে

Ad Image
Ad Image

ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বর্ধমানে

admin December 24, 2025

আমার কথা, বর্ধমান, ২৪ ডিসেম্বর:

স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধা এনজিও ও বর্ধমান পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরার সহযোগিতায় অনুষ্ঠিত হলো মহিলাদের নিয়ে এক জমজমাট কর্মসূচি। বুধবার বিকেলে শহরের ময়ূর মহল এলাকায় মহিলাদের ঋতু কালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্টার্টআপ সংগঠন এর কর্মকর্তারা আকর্ষণীয় কিট বিলি করেন। প্রথমে বর্ধমানের রানী স্কুলে এবং পরে নির্ভীক সংঘের চত্বরে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের নিয়ে ঋতুচক্র, স্বাস্থ্য ও নারী-সুরক্ষা সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনটির নাম “SALENA”, যা বিশেষভাবে মহিলা শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত। এর মূল উদ্দেশ্য ছিল ঋতুচক্র স্বাস্থ্য ও সঠিক পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। ঋতুস্রাব সম্পর্কিত কুসংস্কার ও ট্যাবু দূর করা। স্বাস্থ্যসম্মতভাবে পণ্য ব্যবহার ও সঠিক নিষ্পত্তির পদ্ধতি শেখানো।

বিভিন্ন বয়সী প্রায় দেড়শো জন মহিলা এবং ছাত্রী এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে সন্দীপন সরকার এবং পার্থপ্রতিম মিত্র বলেন মহিলাদের মধ্যে ঋতুকালীন সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামীতেও হবে। স্থানীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা বলেন এলাকার মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক। বর্ধমান সহযোদ্ধা এনজিওর তরফে প্রীতিলতা বন্দোপাধ্যায় এবং ঋষিগোপাল মণ্ডল বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বর্ধমান সহযোদ্ধা সমাজের বিভিন্ন বর্গের মানুষদের নিয়ে ধারাবাহিকভাবে নানা সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এদিনের কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে। আগামী দিনেও উইমেন এমপাওয়ারমেন্ট এবং প্রান্তিক মানুষদের নিয়ে নানা কর্মসূচি আয়োজিত হবে।

Post Views: 124
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN