+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছেলেধরা সন্দেহে এবার গণ ধোলাইয়ের শিকার মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

Ad Image
Ad Image

ছেলেধরা সন্দেহে এবার গণ ধোলাইয়ের শিকার মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

admin July 30, 2024

আমার কথা, লাউদোহা, ৩০ জুলাই:

ছেলেধরা সন্দেহে গণধোলাই এর শিকার হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লাউদোহা থানার নবঘনপুর গ্রামে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে চলছে ছেলে ধরার গুজব। সন্দেহবসে গণধোলাই এর ঘটনাও ঘটছে কোথাও কোথাওম বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচার চললেও তার প্রতিফলন ঘটছে না সেরকম।‌ মঙ্গলবার ফরিদপুর(লাউদোহা) থানার নবঘনপুর গ্রামে ঘটলো এরকমই একটি ঘটনা। ছেলে ধরা সন্দেহে গণধোলাই এর শিকার হলেন কিশন পাহাড়ি (৪০) নামে এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল বেলায় সন্দেহজনকভাবে ওই ব্যক্তি নবঘনপুর গ্রামের আশেপাশে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় কয়েকজন তাকে দাঁড়াতে বললে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এতেই ছেলে ধরা সন্দেহ চেপে বসে স্থানীয়দের মনে। ওই ব্যক্তিকে তাড়া করে ধরে ফেলে স্থানীয়রা। বিদ্যুতের খুটিতে বেঁধে চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স কর্মীরা। তারাই ওই ব্যক্তিকে উদ্ধার করে। কিন্তু উত্তেজিত মারমুখি জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। গণধোলাইয়ে আহত হন ওই ব্যক্তি। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করে।

পরে স্থানীয় সূত্রে জানা যায় পাণ্ডবেশ্বর থানার ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর এলাকায় বাড়ি ওই ব্যক্তির। আহত কিশন পাহাড়ি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানান।

Post Views: 701
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN