+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ

Ad Image
Ad Image

অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ

admin July 25, 2026

আমার কথা, ২৫ জুলাই

সার্থক কুমার দে, অন্ডাল:

কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক খনি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরী কোলিয়ারিতে । শনিবার সকালে ঘটনাটি ঘটে । মৃতের নাম শিব কুমার (৩৫ ) ।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবার সকালেও খনি গর্ভে কাজে যোগ দেন শিবকুমার । কাজ চলাকালীন হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং অচৈতন্য হয়ে পড়ে যান । বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা দ্রুত তাঁকে খনির উপরে তুলে এনে চিকিৎসকের কাছে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খনি চত্বরে শোকের ছায়া নেমে আসে । সহকর্মী ও শ্রমিকদের একাংশ দাবি করেন, মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে ইসিএল কর্তৃপক্ষ যেন নিয়ম অনুযায়ী সমস্ত আর্থিক ক্ষতিপূরণ দ্রুত প্রদান করে এবং পরিবারের একজন নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করে । এই দাবিকে সামনে রেখে খনি চত্বরে শ্রমিকদের একাংশ বিক্ষোভে সামিল হন । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খনি কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে । ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে ।

Post Views: 253
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN