বন্ধুর বাড়িতে চুরি! গ্রেফতার বাবা মা সহ নাবালিকা মেয়ে
আমার কথা, ১৮ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
বন্ধুর বাড়িতে চুরির অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়।
গত মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোনের নেহেরু এভিন্যুতে একটি কোয়ার্টার থেকে সোনার গয়না সহ নগদ টাকা চুরি যায়। এরপর ওই আবাসনে বসবাসকারী বিমল মাহাতো ও তাঁর স্ত্রী বি-জোন ফাঁড়িতে চুরির লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নামে। তদন্তের সুত্র ধরে পুলিশ তরুণ ভান্ডারী, তাঁর স্ত্রী পিংকি ভান্ডারী ও তাদের নাবালিকা মেয়েকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির বিষয়টি স্বীকার করে নেয়। এরপরেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, তরুণ ভান্ডারীর নাবালিকা মেয়ে ও বিমল মাহাতোর নাবালিকা মেয়ে দুই বন্ধু। সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তরুন ভান্ডারির মেয়ে বিমলবাবুর পরিবারকে রাজী করিয়ে ঘটনার দিন দুর্গাপুর ব্যারাজে বেড়াতে নিয়ে যায়। এদিকে, ফাঁকা বাড়িতে অপকর্মটি করে ভান্ডারি পরিবার। সোনার গয়না ও নগদ মিলিয়ে মোট ৪ লক্ষ টাকার চুরি হয়। চুরি যাওয়া টাকা ও সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।



