বিধায়কের উদ্যোগে বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
admin
July 17, 2025
আমার কথা, অন্ডাল, ১৭ জুলাইঃ
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বৃহস্পতিবার অন্ডালের খান্দরা উদ্ধর্তন বৃদ্ধাশ্রমে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ছিল চোখ, দাঁত, বক্ষ পরীক্ষার পাশাপাশি ইসিজি পরিক্ষার ব্যবস্থা । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আবাসিকরা আমাদের মা-বাবার সমতুল্য। সর্বদা তাদের সুস্থতা কামনা করি। সেই উদ্দেশ্যেই এদিন স্বাস্থ্য পরীক্ষার শিবির করা হয় বলে জানান তিনি।




