+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে দেখা নেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের, নিখোঁজ ডায়েরী থানায়

Ad Image
Ad Image

করোনা আবহে দেখা নেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের, নিখোঁজ ডায়েরী থানায়

admin October 16, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬অক্টোবরঃ

করোনা আক্রমন আর তার জেরে চলতি বছরের মার্চ মাস থেকে সারা দেশের সাথে সাথে রাজ্যেও শুরু হয়েছিল লকডাউন, আর তখন থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের  সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মিলছে না। এই মর্মে আজ শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোকওভেন থানায় সাংসদের নামে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

প্রসঙ্গতঃ গতকালই সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই থানায় সাংসদের নামে নিখোঁজের ডায়েরী করার পরামর্শ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী। এরপরেই আজ তাঁর পরামর্শ অনুযায়ী কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে নিখোঁজের অভিযোগপত্র তুলে দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সাথে তাদের অভিযোগ যে, একটার পর একটা কারখানা ধুঁকছে অথচ খোঁজই মিলছে না সাংসদের। তাই বাধ্য হয়েই পুলিশের শরনাপন্ন হতে হচ্ছে, যাতে পুলিশ তাঁকে খুঁজে দেয়।

অপরদিকে, বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানান  সাংসদ এখানে না থেকেও কাজ করে গেছেন। মমতাজ সংঘমিতা সাংসদ থাকা কালীন তাকে দেখাও যায়নি আর সেই কারনেই লোকসভা নির্বাচনে তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জনগণ।

Post Views: 1,361
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN