+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে মৃতদেহ রেখে বিক্ষোভ

Ad Image
Ad Image

কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে মৃতদেহ রেখে বিক্ষোভ

admin July 20, 2026

আমার কথা, ২০ জুলাই

রাকেশ লাহা , জামুড়িয়া:

কারখানার দুর্ঘটনায় গুরুতর আহত এক শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার কারখানার গেটে দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে শামিল হল মৃত শ্রমিকের পরিবার।

জানা যায়, প্রায় এক মাস আগে জামুরিয়া শিল্পাঞ্চলের বিজয় নগর এলাকায় অবস্থিত শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড নামক এক বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় কারখানার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অন্ডালের উখরা এলাকার বাসিন্দা ঠিকা শ্রমিক কুন্দন প্রসাদ। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই সে চিকিৎসাধীন ছিল।
পরে গতকাল অর্থাৎ রবিবার রাত্রিতে পরিবারের কাছে কুন্দনের মৃত্যুর খবর পৌঁছালে একদিকে যেমন শোকের ছায়া নেমে আসে ঠিক তেমনি কারখানার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন। সেই মোতাবেক সোমবার সকালে ঠিকা
শ্রমিক কুন্দনের মৃত্যুর ক্ষতি পূরণের দাবিতে সোমবার তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে কারখানার গেটে পৌঁছে উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর প্রথমদিকে কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা করলেও পরে সেই সহায়তা বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসা ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটে।
পরিবারটি আরো জানাই , কুন্দন প্রসাদ ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুর ফলে পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তাই উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো ।

যদিও এদিন কয়েক ঘণ্টা ধরে চলা বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ ও মৃতের পরিবারের মধ্যে দীর্ঘ বৈঠক হলে উভয় পক্ষের মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা হয় ও বিক্ষোভ প্রত্যাহার করেন মৃতের পরিবারের সদস্যরা।

Post Views: 150
Ad Image
আজকের খবর
কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক
পশ্চিম বর্ধমান July 26, 2026
অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান July 25, 2026
“যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম
পশ্চিম বর্ধমান July 25, 2026
সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
পশ্চিম বর্ধমান July 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN