+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   শুরু হল মুকুটমনিপুর মেলা, থাকছে বিশেষ আকর্ষণ

Ad Image
Ad Image

শুরু হল মুকুটমনিপুর মেলা, থাকছে বিশেষ আকর্ষণ

admin January 9, 2026

আমার কথা, দেবনাথ মোদক, মুকুটমনিপুর, ৯ জানুয়ারী:

আজ শুক্রবার থেকে শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে। শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতিকে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন দিন ধরে চলবে এই মেলা। মেলায় আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনী থাকছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে শনিবার সকালে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের ওপর স্থানীয় নৌচালকদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা’। মেলায় রয়েছে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা খাবারের স্টল এবং জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল।

জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মুকুটমণিপুরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বলে মনে করছেন অনেকেই।

তবে উদ্বোধনের প্রথম দিনেই দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মঞ্চের সামনে অধিকাংশ চেয়ার ফাঁকা ছিল। বসার জায়গাতেও তেমন ভিড় দেখা যায়নি। স্থানীয় একটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের এনে অনুষ্ঠানে বসানো হয়েছিল। পর্যটকদের মধ্যেও মেলা নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়নি। ফলে স্থানীয়দের একাংশের দাবি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মেলার আয়োজন কার্যত অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। তবে পর্যটক সহ স্থানীয়দের একাংশের দাবি, প্রতিবছর মুকুটমণিপুর মেলার তারিখ পরিবর্তন হওয়ার কারণে ঠিকভাবে প্রচার হয় না। অনেক মানুষই মেলার খবর আগে থেকে জানতে পারেন না, সেই কারণেই ভিড় কম হচ্ছে।

এ বিষয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, প্রতিবছর এখানে প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান পর্যটকদের আকর্ষণ করে। চলতি বছর বিধানসভা ভোটের বছর হওয়ায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন কাজে ব্যস্ত। এছাড়াও শনিবার শালতোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা রয়েছে। এইসব কারণে কিছুটা প্রভাব পড়েছে। প্রতিবছর গ্রিন ম্যারাথন হয়, চলতি বছর সেটি পরে করা হবে।

খাতড়ার মহকুমা শাসক শুভ মোর্য বলেন, চলতি বছরে মেলার তারিখ গত বছরের তুলনায় কিছুটা এগিয়ে আনা হয়েছে। আজ উদ্বোধন হল। আগামী দিনগুলোতে মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় বাড়বে। এলাকার মানুষ এই মেলার মাধ্যমে আনন্দ পাবেন।

Post Views: 129
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN