+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   পথ কুকুরকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন

Ad Image
Ad Image

পথ কুকুরকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন

admin May 14, 2025

আমার কথা, বাঁকুড়া, ১৪ মেঃ

সংবাদদাতাঃ দেবনাথ মোদক

বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে পথ কুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক নিরীহ পৌঢ়কে। মৃত ব্যক্তির নাম সুধীন পাল (৫০)। প্রতিদিন রাতেই তিনি পথ কুকুরদের খাবার দিতেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন।

এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল। অভিযোগ, মঙ্গলবার রাতেও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন। প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তাঁরা। রাস্তার পাশে পড়ে থাকা ইঁট তুলে বুকে আঘাত করা হয় তাঁর। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে। পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে? পশুপ্রেম আজ কি মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়াল? সমাজের এই অমানবিক চেহারাই কি আমাদের ভবিষ্যৎ?

Post Views: 316
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN