কাঞ্চনপুর জঙ্গলে রহস্যজনক আগুন
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২৭ মার্চঃ
তীব্র গরমের হাত থেকে বাঁচতে যখন জঙ্গলই ভরসা আর সেই জঙ্গলেই আগুন লাগাচ্ছে কিছু দুষ্কৃতীরা। ভরা গ্রীষ্মে শুকনো পাতা ঝরার মরসুমে বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে প্রতি বছর। একদিকে যেমন বহু গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে তীব্র আগুনের ঝলসানিতে প্রাণ হারাচ্ছে বিভিন্ন জীবজন্তু। সাধারণ মানুষকে বারবার সচেতন করার উদ্দেশ্যে বনকর্মী থেকে বন আধিকারিকরা বিভিন্ন বার্তা দিলেও সেই নির্দেশকে দেদাই কেয়ার। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার ২নং ব্লকের অন্তর্গত কাঞ্চনপুর জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের বিস্তীর্ণ এলাকা দখল নেয় আগুন লেলিয়ান শিখা। জঙ্গলের বিস্তীর্ণ অংশ তখন আগুনের কবলে পুড়তে থাকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কাঞ্চনপুর বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একটি হোটেল থেকে টিনে করে জল নিয়ে নামেন জঙ্গলের আগুন নিভানোর উদ্দেশ্যে। পরে আসেন আরেক বন কর্মী। সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতা সেইরূপ না থাকায় ক্ষতির হাত থেকে জঙ্গলকে বাঁচানো সম্ভব হয়েছে অনেকটাই। ওই এলাকার বিট অফিসার একেবারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত দ্রুত আগুন নেভানোর চেষ্টা প্রশংসা কুড়িয়েছে সকলের।
এদিন কাঞ্চনপুর বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস বলেন সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। আমরা বারবার জঙ্গলে আগুন না লাগানোর বার্তা দিচ্ছি। তার সাথে প্রতিটি জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি চলছে। এদিন জঙ্গলের নজরদারিতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




