+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দেশব্যাপী বাম কংগ্রেসের ডাকা বনধে দুর্গাপুরে উত্তেজনা সকাল থেকেই

Ad Image
Ad Image

দেশব্যাপী বাম কংগ্রেসের ডাকা বনধে দুর্গাপুরে উত্তেজনা সকাল থেকেই

admin November 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ২৬নভেম্বরঃ

সারা দেশ জুড়ে বাম ও কংগ্রেসের যৌথভাবে ডাকা বনধে সকাল থেকেই শিল্পাঞ্চল দুর্গাপুরে রয়েছে টানটান উত্তজনা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এদিন বনধ সফল করতে সকাল থেকেই পথে নামে বাম কংগ্রেস সমর্থকরা। মিছিল নিয়ে বের হন তাঁরা। শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন তাঁরা। দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপোর সামনে ও গ্যামন ব্রিজে পথ অবরোধ করে শ্লোগান দিতে থাকেন ধর্মঘটীরা। দুর্গাপুরে স্টেশন যাওয়ার রাস্তার উপরে বসে পড়েন তাঁরা। এদিকে এই ধর্মঘটকে ঘিরে যাতে শহরে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য সকাল থেকে শহরের পথে নেমেছে প্রচুর পুলিশ। রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকগণ। তাই পথ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ। রাস্তার উপর বসে পড়া ধর্মঘটীদের তুলে দেয় পুলিশ। অন্যদিকে, দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে কংগ্রেস ও বাম সমর্থকরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধর্মঘটীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। প্রতিবাদে তাঁরা টায়ার পুড়িয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেললাইনও অবরোধ করেন বাম কর্মীরা। ফলে ১নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে আপ কামাক্ষ্যা যশবন্তপুর এক্সপ্রেস। পরে রেলপুলিশের হস্তক্ষেপে অবরোধ সরলে গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। অপরদিকে দুর্গাপুর বাস স্ট্যান্ডেও বিক্ষোভে সামিল হন ধর্মঘটীরা। সেখানেও পুলিশের সাথে বচসা বাধে তাদের।

পুলিশের এ হেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন কেন্দ্রের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। পুলিশ একটি শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করছে, যার দায় পুলিশকেই নিতে হবে।

Post Views: 1,188
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN