+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একটি মাত্র মাতৃযান সেটিও বিকল, চিকিৎসার অভাবে ঘরেই মৃত্যু সদ্যোজাতের

Ad Image
Ad Image

একটি মাত্র মাতৃযান সেটিও বিকল, চিকিৎসার অভাবে ঘরেই মৃত্যু সদ্যোজাতের

admin January 6, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬জানুয়ারীঃ

মাতৃযান বিকল আর তার জেরে মৃত্যু হল এক সদ্যোজাতের বলে অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের অন্তর্গত শিবপুরে।

জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা বৈশাখী বাগদী গত শনিবার রাতে একটি সন্তানের জন্ম দেন। জন্মের পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। প্রসূতির শ্বাশুড়ি কল্যানী বাগদি জানান রাতে কোনো স্থানীয় চিকিৎসক না পাওয়ায় তাঁরা আশাকর্মী পুষ্প রুইদাসের সাথে যোগাযোগ করেন যাতে মাতৃযানের ব্যবস্থা করা যায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পুষ্পদেবী জানান যে তিনি যোগাযোগ করে জানতে পারেন মাতৃযানটি বিকল হয়ে পড়ে রয়েছে বেশ কিছুদিন যাবত। সেই রাতে আর কোনো গাড়ির ব্যবস্থা করতে না পারায় পরেদিন সকালে একজন স্থানীয় চিকিৎসককে সদ্যোজাতকে দেখানো হলে চিকিৎসক ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশুটিকে মৃত বলে জানান চিকিৎসক। সাথে এও জানান যে, সময় মতো চিকিৎসা পেলে হয়ত বেঁচে যেতো ওই সদ্যোজাতটি।

কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান তাকে বিষয়টি জানানো হয়নি, সেই সময় তাকে জানালে কিছু না কিছু ব্যবস্থা নিতেন তিনি।

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি  নিখিল ডোম জানান এতদিন ধরে মাতৃযানটি বিকল হয়ে পরে আছে সত্যিই নিন্দনীয় ব্যাপার। অবিলম্বে মাতৃযানটি মেরামতের ব্যবস্থা করবেন তিনি বলে প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই অভিযোগ করেন কে মরলো কে বাঁচলো সেটা দেখলে তোলাবাজি করবে কে। মাতৃজান বিকল হয়ে পড়ে আছে কোনো সরানোর দায়বদ্ধতা নেই।

প্রসঙ্গতঃ তৎকালীন তৃণমূল সাংসদ ডঃ মমতাজ সংঘমিতার সাংসদ তহবিল থেকে এলাকার গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়ার জন্য বিদবিহার পঞ্চায়েতকে মাতৃযানটিকে দেওয়া হয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতে রয়েছে ২৫টি গ্রাম। আর এই ২৫টি গ্রামের গর্ভবতী মহিলাদের ভরসা একটি মাত্র মাতৃযান। বর্তমানে সেই মাতৃযানটি বিকল হয়ে পরে রয়েছে বিদবিহার পঞ্চায়েতের ভেতর।

Post Views: 1,141
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN