+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে দুর্গাপুরে মিনিবাস কর্মীদের পাশে দাঁড়ালো মালিক সংগঠন

Ad Image
Ad Image

লকডাউনে দুর্গাপুরে মিনিবাস কর্মীদের পাশে দাঁড়ালো মালিক সংগঠন

admin April 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণে এখনও সকলে সংক্রমিত না হলেও এই সংক্রমণ এড়াতে যে লকডাউন চলছে সেই লকডাউনের প্রভাবে প্রভাবিত হয়নি এরকম বোধহয় কেউ নেই। সাধারন মানুষ থেকে শুরু করে গবাদি পশু, এমনকি পথের সারমেয় থেকে শুরু করে ফুটপাতবাসী কিংবা ভিক্ষুকরা। এই লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে যানবাহন চলাচলও। একই ছবি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। এখানে বন্ধ মিনিবাস পরিষেবা। এই শিল্পাঞ্চলে মিনিবাসকর্মী রয়েছেন প্রায় ৬০০ জন মতো। আর লকদাউনের জেরে প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন ওই বাসকর্মী সহ তাদের পরিবাররা। এদের দুর্দশার কথা ভেবে ওই কর্মীদের পাশে এসে দাঁড়ালো মিনিবাস মালিকপক্ষের সংগঠন। আজ ওই বাসকর্মীদের জন্য খাদ্য সামগ্রীর বন্দোবস্ত করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সম্পাদক কাজল দে জানান যে, মিনিবাস চলাচল বন্ধ থাকায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে মিনিবাসকর্মীদের। তাই তাদের কথা ভেবে আজ ওই বাসকর্মীদের জন্য মাথাপিছু ৫কেজি চাল, ১/২ কেজি ডাল, ৫ কেজি আলু সহ তেল, নুন ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। আগামী তিনদিন ধরে তাদের এই সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন কাজলবাবু।

Post Views: 1,041
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN