+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বরের যুব তৃণমূল সভাপতি

Ad Image
Ad Image

ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বরের যুব তৃণমূল সভাপতি

admin August 13, 2026

আমার কথা, ১৩ আগস্ট

সার্থক কুমার দে, অন্ডাল:

দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন পাণ্ডবেশ্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই । ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না নরোত্তমের । সোনপুরের বাসিন্দা নরোত্তমের রাজনৈতিক উত্থান ঘটে দ্রুত । ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলে তাঁর প্রভাব বাড়ে । পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান তিনি । তাঁর বিরুদ্ধে ইসিএলের ঠিকাদার ও ঠিকাশ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগও রয়েছে । যদিও এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ । অল্প সময়ের মধ্যেই এলাকায় তাঁর প্রভাব ও একাধিক গাড়ি ফ্ল্যাট সহ সম্পত্তি বৃদ্ধির বিষয়টিও রাজনৈতিক মহলে চর্চার কারণ হয়ে ওঠে । এবার ভোট-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়ায় ফের আলোচনায় উঠে এলেন পাণ্ডবেশ্বরের এই তৃণমূল যুব নেতা ।

Post Views: 141
Ad Image
আজকের খবর
BREAKING! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র প্রেমপাল সিং
পশ্চিম বর্ধমান August 13, 2026
BREAKING! শ্রমিক নিয়োগ ঘিরে রণক্ষেত্র কাঁকসা, জখম ৩
পশ্চিম বর্ধমান August 13, 2026
পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ছত্রিশগড়ে রহস্যজনকভাবে দেহ উদ্ধার বাংলার আদিবাসী যুবকের
পশ্চিম বর্ধমান August 13, 2026
নাবালকদের রক্তদান-কাণ্ডে মূল অভিযুক্ত কিংশুক গ্রেফতার, তদন্তে নতুন মোড়
Uncategorized August 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN