+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক

Ad Image
Ad Image

সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক

admin October 5, 2026

আমার কথা, ৫ অক্টোবর

সার্থক কুমার দে, অন্ডাল:

খনি গর্ভে জল ঢুকে ছড়ালো আতঙ্ক। ঘটনাস্থল থেকে দুজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে নিরাপদে। ভূগর্ভে জল ঢোকার পাশাপাশি এলাকাতে গ্যাস ছড়িয়ে পড়ায় সরানো হয়েছে আবাসিকদের একাংশকে। ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির ঘটনা।

ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির ভূগর্ভে আচমকা জল ঢুকে পড়ায় ছড়ালো আতঙ্ক। সোমবার ভোর বেলায় এই ঘটনাটি ঘটে জানান শ্রমিকরা। জানা গেছে, খনির নিচে মাইনিং সর্দার ও পাম্প খলাসি- দু’জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আচমকাই খনির ভিতরে জল প্রবেশ করার খবর সামনে আসে। বিষয়টি জানতে পেরে কোলিয়ারি কর্তৃপক্ষ দ্রুত সক্রিয় হয় এবং ভূগর্ভে থাকা দুই শ্রমিককে নিরাপদে বাইরে নিয়ে আসে।
সিদুলি কোলিয়ারির এজেন্ট পঙ্কজ বর্মা জানান, খনির নিচে কোথা থেকে এবং কীভাবে জল প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। পাশাপাশি খনিতে জল ঢোকার উৎস ও পরিস্থিতি নিয়ে তদন্ত করা হচ্ছে ।খনির নিচে জল ঢোকার পাশাপাশি খনির মুখ দিয়ে ঝাঁঝালো গ্যাস বের হচ্ছে। সেই গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে। বিপদ এড়াতে খনি সংলগ্ন আবাসিকদের সরানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কোলিয়ারির এক আধিকারিক। এই ঘটনার পর কোলিয়ারি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা। যদিও দুই শ্রমিক নিরাপদে বাইরে বেরিয়ে আসায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

৯০ এর দশকে রানীগঞ্জের মহাবীর কোলিয়ারির ভূগর্ভে জল ঢুকে বহু শ্রমিকের মৃত্যু হয়। এদিনের ঘটনায় সিদুলি কোলিয়ারির শ্রমিকদের মধ্যে সেই দিনের স্মৃতি ফিরে আসে। রবিবার ছুটির দিন, জরুরী পরিষেবা ছাড়া সব বিভাগ বন্ধ থাকে। ছুটির কারণে এই দিন বড় বিপদ এড়ানো গেছে বলে শ্রমিকরা জানান।

Post Views: 32
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN