+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বর্ধিত ফি নিয়ে স্কুলের বিরুদ্ধে দুর্গাপুরে অভিভাবকদের প্রতিবাদ অব্যাহত

Ad Image
Ad Image

বর্ধিত ফি নিয়ে স্কুলের বিরুদ্ধে দুর্গাপুরে অভিভাবকদের প্রতিবাদ অব্যাহত

admin June 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬জুনঃ

শিল্পাঞ্চল দুর্গাপুরে বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলগুলির তুঘলকি মনোভাবের বিরুদ্ধে সমন্বয় কমিটি গঠন করে লড়াইয়ে নেমেছেন অভিভাবকরা। বলতে গেলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলে বর্ধির ফি’জের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই সমন্বয় কমিটির সদস্য অভিভাবকদের। তাদের অভিযোগ লকডাউনে যেখানে বেশীর ভাগ অভিভাবকদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে সেখানে স্কুল কর্তৃপক্ষকে বারংবার অনুরোধ করা হচ্ছে যে এই সময় স্কুলের ফিজের বিষয়টি একটু মানবিকতার সাথে দেখতে, সেখানে তাদের অনুরোধে কর্ণপাত করা তো দূর, স্কুলগুলি এককাট্টা মনোভাব নিয়ে বসে রয়েছে। তাই বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন।

প্রসঙ্গতঃ দিন দুয়েক আগে ইস্পাত নগরীতে স্টিল কারমেল স্কুলের পর আজ শুক্রবার বিধাননগরে দুর্গাপুর পাব্লিক স্কুলেও ওই একই চিত্র দেখা গেল যেখানে স্কুলের ফিজ, ডেভেলপমেন্ট ফি’জ নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বিবেচনা করার অনুরোধ করেছিলেন অভিভাকরা। কিন্তু তাদের অভিযোগ যে স্কুল কর্তৃপক্ষ তাদের জায়গায় অনড়। তাই বাধ্য হয়েই আজ তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা এদিন এও হুঁশিয়ারী দেন যে, কর্ত্ররপক্ষ যদি তাদের অনুরোধ না রাখেন তাহলে আগামীদিনে বড় আন্দোলনের মুখে পড়তে হবে তাদের।

Post Views: 1,705
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN