+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রক্ত সংকট মেটাতে মাঙ্গলিকে কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজনে ‘পার্বণ’

Ad Image
Ad Image

রক্ত সংকট মেটাতে মাঙ্গলিকে কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজনে ‘পার্বণ’

admin May 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ

করোনা মোকাবিলায় একদিকে রাজ্যে চলছে লকডাউন। ফলে নানা সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে সাধারন মানুষকে। অপরদিকে গরম পড়ার সাথে সাথে যথারীতি রক্তের সংকটও দেখা দিচ্ছে। কিন্তু লকডাউনের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়মের কারনে বড় সড় স্বেছায় রক্তদান শিবির করার ক্ষেত্রেও বাধা পড়ছে। তাই ছোট ছোট করে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংকট মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। সেরকমই একটি ছোট্ট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল দুর্গাপুরের সিটি সেন্টারের মাঙ্গলিক হলে। এই সময় রক্ত সংকট দেখা দিলেও লকডাউনের কারনে রক্তদান শিবির করার অসুবিধার বিষয়টি প্রত্যক্ষ করে পার্বণের কর্ণধার সুপ্রিয়ো গাঙ্গুলী এগিয়ে এলেন এই মহৎ কাজে। মাঙ্গলিকের ভেতরে পার্বণের কর্মী ও বন্ধুদের নিয়ে সুপ্রিয়বাবু একটি স্বেছায় রক্রদান শিবিরের আয়োজন করেন, অবশ্যই এক্ষেত্রে সামাজিক দুরত্বের বিষয়টিও খেয়াল রাখা হয়।

এদিন এই শিবিরের উদ্বোধন করেন মহানাগরিক দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী, মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী প্রমূখ।

এদিনের এই রক্তদান শিবিরে মোট ২২জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে ১৪ জন প্রথমবার রক্তদান করলেন। এদিনের রক্তদান শিবিরে দুর্গাপুরের কয়েকজন সাংবাদিকও স্বেচ্ছায় রক্তদান করেন। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যারা। পাশাপাশি এদিন পার্বনের তরফে মুখ্যমন্ত্রীর ইমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫১ হাজার টাকার চেক মহানাগরিক দিলীপ অগস্তির হাতে তুলে দেন সুপ্রিয় গাঙ্গুলী। এছাড়াও এদিন ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু আয়োজক সংস্থার হাতে শংসাপত্র তুলে দেন।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক অর্পণ করেন -সহ সাধারণ সম্পাদক রাজেশ পালিত।

Post Views: 1,184
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN