+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা মোকাবিলায় সামাজিক দুরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পানাগড়ে রেশন দোকানের লাইনে হুড়োহুড়ি

Ad Image
Ad Image

করোনা মোকাবিলায় সামাজিক দুরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পানাগড়ে রেশন দোকানের লাইনে হুড়োহুড়ি

admin April 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা এই সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসকদের এই বিধান মেনে নিয়ে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা যাতে সাধারণ মানুষ মেনে চলে তার জন্য পুলিশ প্রশাসনও কড়া হাতে তা মোকাবিলা করতে সদা তৎপর। কিন্তু সবার আগে দরকার সচেতনতা। অনেক প্রচেষ্টার পরেও এখনও বহু মানুষের মধ্যে সেই সচেতনতার অভাব দেখা যাচ্ছে। আর তার জ্বলন্ত উদাহরন দেখা গেল দুর্গাপুর সংলগ্ন এলাকায়। আজ পানাগড় বাজারে অন্যান্য জেলাগুলির মতোই রেশন দোকানে গণবন্টন শুরু হয়। সেখানে চাল, ডাল, আটা ইত্যাদি খাদ্য সামগ্রী  সংগ্রহের জন্য সকাল থেকে গ্রাহকদের বিরাট লাইন পড়ে যেতে দেখা যায়। শুধু লম্বা লাইন তা নয়, গ্রাহকদের রীতিমতো একে অপরের গা ঘেঁষে দাঁড়াতেও দেখা যায়। সরকারের নির্দেশিত দুরত্ব বজায় রাখার কোনো ছিঁটে ফোটা ইচ্ছেও তাদের মধ্যে দেখা গেল না। তাদের যখন প্রশ্ন করা হয় যে, সরকারের নির্দেশ কেন তাঁরা অমান্য করছেন, তখন তাদের মুখ থেকে একটা শব্দও বেরোতে শোনা যায় না। পরে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে কিছুটা ভিড়ের সামাল দেয়।

Post Views: 962
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN