+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বনদপ্তরের উদ্যোগে মুকুটমনিপুরে সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপন

Ad Image
Ad Image

বনদপ্তরের উদ্যোগে মুকুটমনিপুরে সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপন

admin August 5, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৫ আগস্ট:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি পর্যটন কেন্দ্রে সৌন্দর্যায়নের জন্য চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই ভরা বর্ষায় পরিযায়ী পাখিদের একেবারেই আনাগোনা কমেছে মুকুটমণিপুর জলাধারে। বন দফতরের সমীক্ষাতেই এই তথ্য সামনে এসেছে। তাই পরিযায়ী পাখিদের কথা মাথায় রেখে শুক্রবার বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের উদ্যোগে ও খাতড়া রেঞ্জের তরফে বৃক্ষরোপণ করা হল কংসাবতী জলাধারের বনপুখুরিয়া দ্বীপে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল এস কুলান ডাইভল, বাঁকুড়া দক্ষিণের ডিএফও প্রদীপ বাউরি, দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান,রাজু সরকার,খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বনকর্মীরা।
মুখ্য বনপাল এস কুনাল ডাইভল জানান, বাঁকুড়ার নামে পর্যটন কেন্দ্র মুকুটমনিপুরের সৌন্দর্যের টানে বর্ষার মরসুমে সমাগত পর্যটকদের নজর করার ভিড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, জেলা বন দপ্তরের উদ্যোগে। এই বর্ষায় ফি বছর বন দফতরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করায় প্রচুর জঙ্গল বেড়েছে। সে কারণে জঙ্গলে পরিযায়ী পশুপাখির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ বার মুকুটমণিপুর কংসাবতী জলাধারের মধ্যে থাকা দ্বীপেও বৃক্ষরোপণ করার কথা ভাবা হয়। শীতকালে এখানে পরিযায়ী পাখিরা আসে। এদিন তাদের পছন্দের গাছের চারা বসানো হল। এতে শীতে পরিযায়ীদের আনাগোনা আরও বাড়বে। বন দফতর সূত্রে খবর, একদিন পরিযায়ী প্রার্থীদের কথা মাথায় রেখে এখানে তেঁতুল,বট,জাম, বাবলা ,মহুল, বহড়া, সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। পাশাপাশি বড় বড় বৃক্ষ যেখানে পাখিরা বাসা বাঁধতে পারে, এমন গাছের চারা লাগানো হয়েছে।

তবে স্থানীয়রা জানাচ্ছেন, শীতকালে মুকুটমণিপুর জলাধারে ইঞ্জিন চালিত নৌকাবিহার ও পর্যটকদের আনাগোনা বাড়ায় পরিযায়ী পাখিদের আসা যাওয়া কমেছে। পর্যটন শিল্পকে বাঁচিয়ে ও পরিযায়ী পাখিদের ধরে রাখতে কী করা যায়, তা প্রশাসনকে দেখতে হবে বলে জানিয়েছেন।

Post Views: 584
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN