+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ডোবা সংস্কারকে ঘিরে বিবাদ, ঘটনাস্থলে পুলিশ

Ad Image
Ad Image

ডোবা সংস্কারকে ঘিরে বিবাদ, ঘটনাস্থলে পুলিশ

admin February 1, 2026

আমার কথা, ১ ফেব্রুয়ারী

সনাতন গরাই, বুদবুদ:

ডোবা সংস্কার ঘিরে বিবাদ। রবিবার সকাল থেকে উত্তেজনা বুদবুদ থানার কোটার ধরলা এলাকায়। ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ। পুকুর রেকর্ড না থাকলেও জোর করে পুকুর কাটার চেষ্টা করছে তৃণমূলের বুথ সভাপতি, অভিযোগ এলাকার এক ব্যক্তির। মাছ চাষের জন্য পুকুর সংস্কার করা হচ্ছিল পাল্টা দাবি তৃণমূলের সভাপতির। তৃণমূলের বোথ সভাপতি বাদল চন্দ্রশ্যাম দাবি করেন,”ছোট্ট ডোবা ছিল। সেই ডোবাতে মাছ চাষ করে এলাকায় একটি অনুষ্ঠান হতো। এইবারেও সেই অনুষ্ঠান হওয়ার পর কিছু টাকা বেড়েছিল। সেই টাকা দিয়েই ডোবা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এলাকায় জল সংরক্ষণের সাথে মাছ চাষ ও স্নান করতে পারবে মানুষ। কিন্তু সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে এবার যা করবে সেটাই হবে।” পাল্টা এলাকার বাসিন্দা ষড়ানন সামন্ত পাল্টা অভিযোগ করেন,”ওটা পুকুর বলে রেকর্ড নয়। তারপরেও গায়ের জোরে পুকুর কাটার চেষ্টা করছে। এলাকায় খেলার মাঠ নেই শিশু উদ্যান নেই। আমরা চাই ওই জায়গাটি শিশু উদ্যান, খেলার মাঠ বা এলাকার উন্নয়নের কাজে ব্যবহার হোক। যেহেতু ওই জমিটি সরকারি। সেজন্য সরকার যতদিন না কাজে লাগাচ্ছে ততদিন পর্যন্ত গ্রামের স্বার্থে ব্যবহার হোক।” উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বুদবুদ থানার পুলিশকে.

Post Views: 74
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN