+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের অম্বুজায় পুলিশী অভিযান, বন্ধ করে দেওয়া হল অবৈধ হুক্কাবার

Ad Image
Ad Image

দুর্গাপুরের অম্বুজায় পুলিশী অভিযান, বন্ধ করে দেওয়া হল অবৈধ হুক্কাবার

admin December 16, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬ডিসেম্বরঃ

দুর্গাপুরে বিনা লাইসেন্সে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধ হুক্কাবার আর তা নিয়ে পুজোর আগে দুর্গাপুর নগর নিগম থেকে অভিযান চালানো হয়। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল এই অবৈধ কারবার। এবার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বেঙ্গল অম্বুজায় এরকমই একটি অবৈধ হুক্কাবারে অভিযান চালানো হল। বন্ধ করে দেওয়া হল ওই অবৈধ হুক্কাবারটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক ফেলেই পালিয়ে যায় ওই হুক্কাবারে আসা কয়েকজন যুবক। তবে পুলিশের এই অভিযানে বেশ খুশি ওই এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই সমস্ত হুক্কাবারে আসা কিওশ্রি কিশোরী থেকে শুরু করে যুবক যুবতীরা নেসায় আসক্ত হয়ে পড়ছে। আর তাদের আচার আচরনের কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

প্রসঙ্গতঃ দিন কয়েক আগে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি বলেন যে, দুর্গাপুর নগর নিগম থেকে হুক্কাবার চালানোর জন্য কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয় না। এরপরেও সিটিসেন্টারে বেঙ্গল অম্বুজা কিংবা জাংসন মলে রমরমিয়ে চলছে হুক্কাবার। অথচ প্রশাসন সব জেনেও চুপ। মহানাগরিক আরো জানান এ বিষয়ে পুলিশের কাছে লিখিত আবেদনও দেওয়া হয় যাতে তাঁরা এই বিষয়টি দেখেন, যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান দুর্গাপুর নগর নিগম থেকে তার কাছে কোনো লিখিত আবেদন আসেনি। তবে শহরের বুকে এভাবে অবৈধ হুক্কাবার চালানো আইনতঃ অপরাধ। এরপরেই এদিন সিটিসেন্টার ফাঁড়ি থেকে এই অভিযান চালানো হয়। বপ্নধ করে দেওয়া হয় হুক্কাবারটি। আগামীদিনেও এরকম লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।

Post Views: 1,991
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN