+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের বিজেপি প্রার্থীর ধর্ষণে অভিযুক্ত ভাইপোর সম্পত্তি বাজেয়াপ্ত

Ad Image
Ad Image

দুর্গাপুরের বিজেপি প্রার্থীর ধর্ষণে অভিযুক্ত ভাইপোর সম্পত্তি বাজেয়াপ্ত

admin April 5, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(কাঁকসা), ৫এপ্রিলঃ

আদালতের নির্দেশে এবার পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ। সোমবার আদালতের নির্দেশে কাঁকসা থানার পুলিশ সহদেব ঘোড়ুইয়ের বাড়ি গিয়ে বাড়ির ভেতর থেকে একটি ফ্রিজ ও একটি ওয়াশিং মেশিন সিজ করা হয়।

প্রসঙ্গতঃ গত প্রায় এক বছর আগে বিজেপি নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো সহদেব ঘোড়ুই এর বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে সাথে ধর্ষণের ঘটনাটি মোবাইল বন্দী করে বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করতে থাকে  সহদেব ঘোড়ুই বলেও অভিযোগ। অবশেষে দু হাজার কুড়ি সালে প্রায় এক বছর আগে ওই নাবালিকা ও তার পরিবার প্রশাসনের দ্বারস্থ হন। কাঁকসা থানায় লিখিত অভিযোগ জমা করেন বালিকার পরিবার।

ঘটনার পর থেকেই পলাতক বিজেপি নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সহ-সভাপতি লক্ষণ ঘোড়ুই এর ভাইপো সহদেব ঘোড়ুই।

এর আগেও আদালতে হাজির হওয়ার জন্য আদালতের নির্দেশ নামা বাড়ির বাইরে লাগিয়ে এসেছিল পুলিশ। তারপরেও কোন রকম ভাবে আদালতে হাজিরা না দেওয়ার জন্য। অবশেষে আদালতের নির্দেশে সোমবার সহদেব ঘোড়ুই এর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করা হলো।

Post Views: 1,734
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN