+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুর্গাপুরে মহকুমাশাসকের দপ্তর ঘেরাও

Ad Image
Ad Image

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুর্গাপুরে মহকুমাশাসকের দপ্তর ঘেরাও

admin April 21, 2025

আমার কথা, দুর্গাপুর, ২১ এপ্রিলঃ

মুর্শিদাবাদে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি, যার নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের সামনে থেকে বিজেপির তরফে একটি প্রতিবাদ মিচ্ছিল বের হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী। মিছিলটি গিয়ে শেষ হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে। সেখানে তাঁরা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানানাও হয় এই বিক্ষোভ মিছিল থেকে। প্রতিবাদের পর তাঁরা মহকুমা শাসকের সাথে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন।

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলা জুড়ে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। সব দেখে শুনেও সরকার নির্বিকার। এছাড়াও আরো নানা অভিযোগে আজ আমরা মহকুমা শাসকের সাথে দেখা করে কথা বলেছি। তিনি বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন।”

Post Views: 402
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN