+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   ঝাড়গ্রাম   >>   সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সক্রিয় রাজনীতিতে ছত্রধর মাহাতো

Ad Image
Ad Image

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সক্রিয় রাজনীতিতে ছত্রধর মাহাতো

admin July 8, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ৮জুলাইঃ

জঙ্গলমহলের সক্রিয় রাজনীতিতে ছত্রধর মাহাত! বুধবার গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় হাটিবাড়ি রাস্তায় গোপীবল্লভপুর ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়। এদিনের এই  কর্মী সভায় উপস্থিত ছিলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাপ্তন নেতা ছত্রধর মাহাত। গোপীবল্লভপুর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতের সাতমা গ্রাম থেকে প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে তৃণমূলের দাবি। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ছত্রধর মাহাত।

ছত্রধর মাহাত এদিন বলেন, আমাদের দল বা তৃণমূল কংগ্রেস এখানে অনেক খানি পিছিয়ে পড়েছে। আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় পিছিয়ে পড়া বলে কিছু হয় না। কারন মানুষই গড়তে পারে,  তৈরি করতে পারে, মানুষই পরিবর্তন আনতে পারে।

স্বভাবতই ছত্রধর মাহাতোর এই কথাতেই স্পষ্ট যে তিনি একজন তৃণমূল কর্মী ।

টানা দশ বছর জেল খাটার পর এবছরের ২ ফেব্রুয়ারি সংশোধনাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাতো। সেদিন ছত্রধর মাহাতো বলেছিলেন তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন না। অনেকদিন পর মুক্ত আকাশ দেখলেন এখন কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকায় বারে বার ঝাড়গ্রাম এসেছেন। সেই সময় ছত্রধর মাহাতো ও তার স্ত্রী নিয়তি মাহাতো একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেছেন। কিছুদিন আগে ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজ কল্যাণ দপ্তর এর কমিটির স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হন। তারপরে এদিন তৃণমূলের কর্মী সভায় যোগদান পর্বের পর ছত্রধর মাহাতোর এই বক্তব্যকে কেন্দ্র করে জঙ্গলমহলে শুরু হয়েছে তুমুল জল্পনা।  তবে কি ছত্রধর মাহাতো সক্রিয় রাজনীতিতে নামছে তৃণমূল কংগ্রেসের হয়ে?

এদিন ছত্রধর মাহাতো বিজেপিকে নিয়ে বলেন, এখানে একটি সাম্প্রদায়িক দল রয়েছে যারা কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না।

Post Views: 2,182
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN