+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কথাও কাহিনীর রবীন্দ্র নজরুল সন্ধ্যা

Ad Image
Ad Image

কথাও কাহিনীর রবীন্দ্র নজরুল সন্ধ্যা

admin August 3, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩ আগস্টঃ

সংবাদদাতাঃ প্রণয় রায়

কথা ও কাহিনী আবৃত্তি সংস্থা দুর্গাপুরের এক সুপরিচিত আবৃত্তি শিক্ষা কেন্দ্র। এই সংস্থা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম, রক্তদান শিবির, দুর্গাপুরের মুক্ত সংশোধনাগারের কয়েদীদের নিয়ে নানান ধরনের সৃজনশীল কাজকর্ম করে।
সৃজনী প্রেক্ষাগৃহে কথা ও কাহিনী, দুর্গাপুর ও ভানুচক্রের উদ্যোগে হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল এই ভাবনায় জারিত হয়ে আয়োজিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা। আবৃত্তি, গান, নাচ ও একটি ভিন্ন ধর্মী নৃত্যগীতি আলেখ্য র ডালি সাজিয়ে বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিল কথাও কাহিনী ও ভানুচক্রের শিল্পীরা।
প্রায় ৭০ জন শিশু, কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তিকারদের সমবেত কন্ঠের আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হলো। প্রথম কবিতা অন্তরমম বিকশিত কর অন্তরতর হে জাগ্রত কর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। এরপর রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া এই দুটো আবৃত্তির কোলাজ দিয়ে শুরু হল কথা ও কাহিনীর অনুষ্ঠান। ছোট বড় আবৃত্তিকার সৃজনী প্রেক্ষাগৃহকে মুখরিত করে দর্শকদের সবার মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দিল।
মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করলেন ডাঃ শর্মিষ্ঠা দাস, সেইল এর প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক কাজল দাস, বাচিক শিল্পী বরুণ রায় সহ অন্যান্য অতিথিবন্দ।এরপর রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে খাপছাড়া বিভাগের শিশুরা কয়েকটি ছড়া পাঠ করে শোনাল। এরপর সঙ্গীতশিল্পী চৈতী মন্ডল পরিবেশন করলেন শ্যাম কল্যান রাগে নজরুল গীতি সেদিন ছিল গোধুলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। শিল্পীর অসাধারণ পরিবেশনায় কবি নজরুলের এই বিখ্যাত গানটি সবাইকে মুগ্ধ করলো।

বর্ষা বিঘ্নিত এদিনের সান্ধ্য অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বর্ষার গান পরিবেশন করলেন
দীনবন্ধু বালিয়াল, সুদীপ্তা জানা
শিখা পাল, পর্ণা মুখার্জি,ঋতুপর্ণা বিশ্বাস সরকার, অশেষ মিত্র, সুদীপ্তা জানা, বিশ্বায়ন রায়।নজরুলগীতি পরিবেশন করলেন মধুমিতা মিত্র।
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি এ ডি ডি এ এর চেয়রাম্যান শ্রী কবি দত্ত বলেন দুর্গাপুরের সাংস্কৃতিক কর্মকান্ড তাকে সব সময় মুগ্ধ করে। এখানকার নিরন্তর সাংস্কৃতিক পরিচর্চা এই শিল্পনগরী কে এক বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে।

সমবেত নজরুল আবৃত্তি পরিবেশন করল হৃদয় সাঁই ও কথা ও কাহিনীর আবৃত্তিকাররা।এদিনের বিশেষ আকর্ষণ ছিল
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নৃত্য গীতি আলেখ্য ভুল স্বর্গ। ভুল স্বর্গ গল্পটি নৃত্যনাট্যের আঙ্গিকে পরিবেশিত হলো সঙ্গে গান নাচ অভিনয় মঞ্চ সজ্জা, আলো, শব্দ প্রক্ষেপণ মিউজিক প্রতিটি বিষয়ে এত নিখুঁত পরিবেশনা খুব কম দেখা যায়। পরিবেশন করল কথা ও কাহিনী, দুর্গাপুর ও ভানুচক্রের শিল্পীরা। নাট্যরূপ অগ্নি মিত্র ও পরিচালনায় ছিলেন হৃদয় সাঁই ও জয়িতা সাঁই।
শ্রী হৃদয় সাই জানালেন অনেক পরিশ্রমের এক সফল পরিবেশনা ভুল স্বর্গ। তিনি আরো জানালেন আজকের সমগ্র অনুষ্ঠানে কথা ও কাহিনীর ১৫০ জনের ও বেশি শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী আবৃত্তির শিল্পীরা অংশ নেয়।

Post Views: 250
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN