+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নার্সারীতে ঢুকে পড়লো বেপরোয়া গতির গাড়ি

Ad Image
Ad Image

দুর্গাপুরে নার্সারীতে ঢুকে পড়লো বেপরোয়া গতির গাড়ি

admin April 11, 2025

আমার কথা, দুর্গাপুর, ১১ এপ্রিলঃ

একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল একটি নার্সারীতে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের হোস্টেল অ্যাভিন্যুতে। ঘটনার পরেই গাড়ি ছেড়ে পালায় চালক। তবে হতাহতের কোনো খবর নেই

জানা গিয়েছে, এদিন সকালে একটি গাড়ি প্রচন্ড গতিতে লালা লাজপত রায় রোড ধরে হোস্টেল অ্যাভিন্যুয়ের দিকে যাচ্ছিল। রোটারি ঘুরতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা রাস্তার ধারে একটি নার্সারীর বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দা সমীর রায় জানান, সম্ভবতঃ আজ ভোর রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নার্সারীর ভেতরে ঢুকে পড়ে। আজ সকালে দেখা যায় গাড়িটি নার্সারীর ভেতরে উল্টে পড়ে আছে। পুলিশকে খবর দিলে এসে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। তবে গাড়িটি কে চালাচ্ছিল জানা নেই। তবে গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা। তাঁর সাথে যোগাযোগ করা হয়েছে।

Post Views: 9,673
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN